Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

Facebook YouTube WhatsApp
Friday, October 2
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

    Friday, 2 October,

    চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

    Thursday, 1 October,

    পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Thursday, 1 October,

    মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

    Thursday, 1 October,

    দক্ষতা ছাড়া বিদেশে কর্মী পাঠিয়ে লাভ নেই : মন্ত্রী

    Thursday, 1 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»জাতীয়»উচ্ছ্বাসের মহাসড়ক: জনতার ভালোবাসায় সিক্ত হয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী

উচ্ছ্বাসের মহাসড়ক: জনতার ভালোবাসায় সিক্ত হয়ে ফেনীর পথে প্রধানমন্ত্রী

Fhamina TonniFhamina TonniThursday, 1 October,2 Mins Read জাতীয়
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

নিজস্ব প্রতিবেদক

ঢাকা থেকে সড়কপথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হাজারো মানুষের ফুলেল ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে করে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ এই যাত্রাপথে রাস্তার দুই পাশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও ফুল হাতে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় ফুল ছিটিয়ে এবং স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়।

সকাল থেকেই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ফতুল্লার সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে বড় জনস্রোত ও উৎসবের আমেজ দেখা যায় মহাসড়কের কুমিল্লা অংশে। দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা অবস্থান নেন। দাউদকান্দিতে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া ও ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে এবং চান্দিনায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা রাস্তার পাশে জড়ো হন।

কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারে সংসদ সদস্য জসীম উদ্দীনের নেতৃত্বে বিশাল জমায়েত দেখা যায়। এছাড়া নিমসারের জুনাব আলী কলেজ গেট থেকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের উদ্যোগে বুড়িচং মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক মানুষ প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। এ সময় তারা নিমসার জুনাব আলী কলেজকে জাতীয়করণের দাবিও তুলে ধরেন।

অন্যদিকে পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে হাজারো সমর্থক অবস্থান নেন। পাশাপাশি চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের নেতাকর্মীরাও নির্দিষ্ট স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ এবং তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর দুপুর সোয়া ১টায় ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হয়ে সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করে রাত ৯টার দিকে তার রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

 

ডেইলি বাঙ্গালী //টি//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

খুলনায় এক সেতুতে বদলে গেছে ৭ ইউনিয়নের চিত্র

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.