Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

Facebook YouTube WhatsApp
Friday, October 2
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

    Friday, 2 October,

    চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

    Thursday, 1 October,

    পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Thursday, 1 October,

    মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

    Thursday, 1 October,

    দক্ষতা ছাড়া বিদেশে কর্মী পাঠিয়ে লাভ নেই : মন্ত্রী

    Thursday, 1 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»সর্বশেষ»হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Labonno HaqueLabonno HaqueThursday, 1 October,2 Mins Read সর্বশেষ
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটক, গাড়ি ভাঙচুর এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক-মালিকরা শেরপুর এলাকায় আটকে দিয়ে গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি বাস মৌলভীবাজারে নিয়ে আটকে রাখা হয়েছে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু কোনো সিদ্ধান্তই কার্যকর করা হয়নি। বাধ্য হয়েই আমরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে কোনো ধরনের গণপরিবহন চলাচল করবে না। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

তিনি আরও জানান, বিরোধ নিষ্পত্তির দাবিতে মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এবং মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

অভিযোগ রয়েছে, মৌলভীবাজারের পরিবহন মালিক ও শ্রমিকরা হবিগঞ্জের বাস মৌলভীবাজার হয়ে চলাচলে বিভিন্ন সময় বাধা দিয়েছেন।

এ নিয়ে একাধিকবার শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এর জেরে একপর্যায়ে হবিগঞ্জের ওপর দিয়ে মৌলভীবাজারের বাস চলাচলেও বাধা দেওয়া হয়। এ সময় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের মালিক ও শ্রমিকরা শায়েস্তাগঞ্জে অবরোধ কর্মসূচি পালন করেন।
পরে প্রশাসনের পক্ষ থেকে বিরোধ সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। এরপর গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব জি কে গউছের নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য এবং প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। তবে সমঝোতার পরও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের।

সংগঠনটির দাবি, গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছালে সেগুলো আটক করা হয়। এতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। এরই প্রতিবাদে আগামী ১ অক্টোবর থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

ধর্মঘটের কারণে হবিগঞ্জের অভ্যন্তরীণ ও আঞ্চলিক সড়কগুলোতে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিনের এই পরিবহন বিরোধ দ্রুত সমাধান করে জনদুর্ভোগ এড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

মিশরের ইতিহাস প্রাচীন, সমৃদ্ধ ও রহস্যময়

এক মাসে ১৫২ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

পুরভরা মেথি পরোটা তৈরির সহজ রেসিপি

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

খুলনায় এক সেতুতে বদলে গেছে ৭ ইউনিয়নের চিত্র

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.