Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

Facebook YouTube WhatsApp
Friday, October 2
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

    Friday, 2 October,

    চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

    Thursday, 1 October,

    পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Thursday, 1 October,

    মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

    Thursday, 1 October,

    দক্ষতা ছাড়া বিদেশে কর্মী পাঠিয়ে লাভ নেই : মন্ত্রী

    Thursday, 1 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»আন্তর্জাতিক»২০০ বছর পর যুক্তরাষ্ট্রের টেনেসিতে কার্যকর হতে যাচ্ছে নারীর মৃত্যুদণ্ড

২০০ বছর পর যুক্তরাষ্ট্রের টেনেসিতে কার্যকর হতে যাচ্ছে নারীর মৃত্যুদণ্ড

Labonno HaqueLabonno HaqueThursday, 1 October,2 Mins Read আন্তর্জাতিক
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের পথ পরিষ্কার করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বুধবারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ২০০ বছর পর টেনেসিতে কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার সুযোগ তৈরি হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫০ বছর বয়সী পাইককে প্রায় তিন দশক আগে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে ১৮ বছর বয়সে তিনি তার সহপাঠী কোলিন স্লেমারকে হত্যার মামলায় দোষী সাব্যস্ত হন।

পাইককে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়ার আবেদন সম্প্রতি টেনেসির গভর্নর বিল লি প্রত্যাখ্যান করেন। তার আইনজীবীরা আবেদনে পাইকের শৈশবের নির্যাতন, যৌন নিপীড়ন ও মানসিক স্বাস্থ্যের ইতিহাসের কথা তুলে ধরে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেছিলেন। গভর্নর ২৮ সেপ্টেম্বর সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

এরপর মৃত্যুদণ্ড কার্যকরের নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা আগে ষষ্ঠ সার্কিট আপিল আদালতের তিন বিচারকের একটি বেঞ্চ সাময়িক স্থগিতাদেশ দেয়। পাইকের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, সাজা দেওয়ার সময় তার শৈশবের যৌন নির্যাতনের প্রমাণ যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

টেনেসির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দ্রুত সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ বাতিলের আবেদন করে। পরে সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের স্থগিতাদেশ তুলে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলে দেয়।

টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন আগে জানিয়েছিল, ন্যাশভিলের রিভারবেন্ড ম্যাক্সিমাম সিকিউরিটি ইনস্টিটিউশনে ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা ছিল।

পাইক টেনেসির একমাত্র নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ছিলেন। তার মামলাটি আরও আলোচিত হয়েছে কারণ যে অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেটি সংঘটনের সময় তার বয়স ছিল ১৮ বছর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক যুগে টেনেসিতে কিশোর বয়সে সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড পাওয়া একমাত্র ব্যক্তি তিনিই।

যুক্তরাষ্ট্রে নারীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ১৯৭৬ সালে দেশটিতে মৃত্যুদণ্ড পুনরায় চালুর পর বুধবার পর্যন্ত ১ হাজার ৬৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে টেনেসি অঙ্গরাজ্যে।

সূত্র: রয়টার্স

//l//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

মিশরের ইতিহাস প্রাচীন, সমৃদ্ধ ও রহস্যময়

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত আহ্বায়কের গুলিতে আতঙ্ক, আহত ১

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ডোনাল্ড ট্রাম্প

স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের

খুলনায় এক সেতুতে বদলে গেছে ৭ ইউনিয়নের চিত্র

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.