Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন ও আদালত
    • শিক্ষা
    • শিল্প-সাহিত্য
    • কৃষি
    • লাইফস্টাইল
    • ভিডিও
  • রান্না ঘর
  • মতামত ও সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
What's Hot

গরুর মাংস কীভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি

Sunday, 27 September,

মিশ্র ফল চাষে ভাগ্যবদল নাহিদের

Sunday, 27 September,

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনে, ভালো ফলনের স্বপ্ন কৃষকের

Sunday, 27 September,
Facebook YouTube WhatsApp
Sunday, September 27
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    Sunday, 27 September,

    ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

    Saturday, 26 September,

    ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয়

    Saturday, 26 September,

    বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    Saturday, 26 September,

    ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘১০০ তে ১০০’ অভিযান চালাবে ডিএনসিসি

    Saturday, 26 September,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন ও আদালত
    • শিক্ষা
    • শিল্প-সাহিত্য
    • কৃষি
    • লাইফস্টাইল
    • ভিডিও
  • রান্না ঘর
  • মতামত ও সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
dailybangali.com
Home»খেলাধুলা»৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ
খেলাধুলা

৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন মদ্রিচ

Labonno HaqueBy Labonno HaqueSunday, 27 September,2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

স্পোর্টস ডেস্ক

৪১ বছর বয়সেও লুকা মদ্রিচের পায়ের জাদু কমেনি। আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জনের মধ্যেই উয়েফা নেশন্স লিগের প্রথম ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ক্রোয়েশিয়ার এই তারকা মিডফিল্ডার। তার গোলে ভর করে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ক্রোয়েশিয়া।

প্রাগে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও মদ্রিচের মাঠে নামা নিয়ে ছিল অনিশ্চয়তা। জ্বরে আক্রান্ত হওয়ায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও উপস্থিত হতে পারেননি ইন্টার মিলানের এই মিডফিল্ডার। তবে শেষ পর্যন্ত মাঠে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে মদ্রিচের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। ম্যাচের ৪৭ মিনিটে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

এই গোলের মাধ্যমে ৪১ বছর ১৭ দিন বয়সে ক্রোয়েশিয়ার হয়ে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন মদ্রিচ। বয়সকে ছাপিয়ে গোল করার কীর্তি অবশ্য তার জন্য নতুন নয়। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির বিপক্ষে গোল করার সময় তার বয়স ছিল ৩৮ বছর ২৮৯ দিন। সেই গোলের মাধ্যমে ইউরোর মূলপর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে মদ্রিচের গোলের পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। মাত্র সাত মিনিটের ব্যবধানে সমতায় ফেরে চেক প্রজাতন্ত্র। আদাম কারাবেচের গোলে ম্যাচের স্কোর হয় ১-১।

এরপর জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ইভান পেরিসিচের বাড়ানো বলে মার্কো পাসালিচ লক্ষ্যভেদ করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়াটরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

এই জয়ে নেশন্স লিগের ‘গ্রুপ এ৩’-এ তিন পয়েন্ট পেল ক্রোয়েশিয়া। সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

আগামী ২৯ সেপ্টেম্বর স্পেন, ৩ অক্টোবর ইংল্যান্ড এবং ৬ অক্টোবর আবারও স্পেনের বিপক্ষে মাঠে নামবে মদ্রিচের ক্রোয়েশিয়া।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

Related Posts

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন

Sunday, 27 September,

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের

Sunday, 27 September,

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

Sunday, 27 September,
Advertisement
Demo
Latest Posts

গরুর মাংস কীভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি

Sunday, 27 September,

মিশ্র ফল চাষে ভাগ্যবদল নাহিদের

Sunday, 27 September,

বৃষ্টিতে প্রাণ ফিরেছে আমনে, ভালো ফলনের স্বপ্ন কৃষকের

Sunday, 27 September,

বিষমুক্ত সবজি চাষ: ফলনে খুশি কৃষক, দামে অখুশি

Sunday, 27 September,
Trending Posts
আন্তর্জাতিক

Maersk CEO Vincent Clerc Speaks to ‘Massive Impact’ of the Red Sea Situation

Wednesday, 20 January,
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,
জাতীয়

How to Keep Your Pets Safe During the Solar Eclipse 2024

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Jul    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন ও আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্না ঘর
  • সাক্ষাৎকার
  • মতামত ও সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.