Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা

সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার

Facebook YouTube WhatsApp
Monday, October 5
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার ‘

    Monday, 5 October,

    হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতকে শামা ওবায়েদের বার্তা

    Sunday, 4 October,

    বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ

    Sunday, 4 October,

    বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী

    Sunday, 4 October,

    ৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন জেলা-ইউনিটে পদায়ন

    Sunday, 4 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»বিনোদন»‘দৃশ্যম ৩’-এর ঝড়, প্রথম দিনেই আয় ৯৫ কোটি

‘দৃশ্যম ৩’-এর ঝড়, প্রথম দিনেই আয় ৯৫ কোটি

Sunday, 4 October,4 Mins Read বিনোদন
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

বিনোদন ডেস্ক

বিজয় সালগাঁওকরের গল্প শেষ। কিন্তু তাঁকে ঘিরে দর্শকের কৌতূহল শেষ হয়নি; বরং ‘দৃশ্যম’ সিরিজের শেষ অধ্যায় শুরু হয়েছে আগের দুই কিস্তির চেয়ে অনেক বড় পরিসরে। ২ অক্টোবর গান্ধীজয়ন্তীর ছুটিতে মুক্তির পর প্রথম দিনেই বিশ্বব্যাপী ৯৫ কোটি ১০ লাখ রুপি আয় করেছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ভারতে ছবিটির নিট আয় ৬৬ কোটি ৭৫ লাখ রুপি, মোট আয় ৮০ কোটি ১০ লাখ। বিদেশ থেকে এসেছে আরও ১৫ কোটি রুপি।

অর্থাৎ প্রথম দিনেই অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী আয় হয়েছে ছবিটির। পাশাপাশি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হিন্দি সিনেমার উদ্বোধনও এটি।

অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড

৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে শুরু করে ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে অজয় দেবগনের আগের সব বড় উদ্বোধনী ছবিকে। এত দিন শীর্ষে ছিল ২০২৪ সালের ‘সিংহাম এগেইন’। রোহিত শেঠির সেই ছবির প্রথম দিনের ভারতীয় আয় ছিল প্রায় ৪৩ কোটি ৫০ লাখ রুপি।

অজয়ের পরের বড় উদ্বোধনী ছবির মধ্যে রয়েছে ‘সিংহাম রিটার্নস’—৩২ কোটি ১০ লাখ, ‘গোলমাল এগেইন’—৩০ কোটি ১৫ লাখ এবং ‘রেইড ২’—১৯ কোটি ২৫ লাখ রুপি।

অর্থাৎ ‘দৃশ্যম ৩’ শুধু রেকর্ড ভাঙেনি, আগের রেকর্ডের সঙ্গে ব্যবধানও তৈরি করেছে বেশ বড়।

‘পাঠান’, ‘অ্যানিমেল’ও পেছনে

অজয়ের ব্যক্তিগত রেকর্ড ছাড়িয়ে ‘দৃশ্যম ৩’ ঢুকে পড়েছে হিন্দি সিনেমার বড় উদ্বোধনের তালিকাতেও। প্রথম দিনে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি দিয়ে ছবিটি পেছনে ফেলেছে শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিমেল’-এর মতো সিনেমাকে।

‘পাঠান’ প্রথম দিনে আয় করেছিল ৫৭ কোটি রুপি। ‘অ্যানিমেল’-এর আয় ছিল প্রায় ৬৩ কোটি রুপি। ফলে এই দুই ছবির উদ্বোধনী আয়ও টপকে গেছে ‘দৃশ্যম ৩’।

তবে তালিকার শীর্ষে এখনো রয়েছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো। তাই অজয়ের ছবি বলিউডের সর্বকালের সবচেয়ে বড় উদ্বোধনী আয় করেছে—এমন দাবি করার সুযোগ নেই। তবে সাম্প্রতিক হিন্দি সিনেমার বড় উদ্বোধনগুলোর একটি এটি।

বুকিংয়েই মিলেছিল আভাস

ছবিটির প্রথম দিনের ব্যবসার ইঙ্গিত অবশ্য মিলেছিল মুক্তির আগেই। ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল অগ্রিম টিকিট বিক্রি। মুক্তির আগেই বুকিং থেকে আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখের বেশি টিকিট আগাম বিক্রি হয়েছিল।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছিল, অগ্রিম বুকিংয়ের গতি দেখে প্রথম দিনেই ৫০ কোটি রুপি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রেক্ষাগৃহে যাওয়ার পর সেই আগ্রহ আরও বাড়ে। প্রথম দিনে ভারতে ছবিটির ১৫ হাজার ৭৫৯টির বেশি প্রদর্শনী হয়েছে। সকালে আসন পূর্ণতার হার ছিল ৪৬ দশমিক ৩৮ শতাংশ। দুপুরে তা বেড়ে ৭০ দশমিক ১৫ শতাংশে, সন্ধ্যায় ৭৫ দশমিক ৩১ এবং রাতে ৭৬ দশমিক ৪৬ শতাংশে পৌঁছায়। পুরো দিনের গড় ছিল ৬৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

২৫-৩০ কোটির পূর্বাভাস, আয় ৬৬ কোটি!

মুক্তির আগে বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই ধারণা করেছিলেন, ‘দৃশ্যম ৩’ প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি রুপি আয় করতে পারে। কিন্তু অগ্রিম বুকিংয়ের গতি সেই হিসাব বদলে দেয়।

শেষ পর্যন্ত ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নিট আয় করে ছবিটি সেই পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি ব্যবসা করেছে। ইকোনমিক টাইমসের প্রতিবেদনেও বলা হয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক ভালো শুরু পেয়েছে সিনেমাটি।

এখানে শুধু অজয় দেবগনের তারকা-ক্ষমতা নয়, কাজ করেছে ‘দৃশ্যম’ ব্র্যান্ডও। প্রথম দুই ছবির জনপ্রিয়তা তৃতীয় কিস্তির জন্য আগেই তৈরি করে দিয়েছিল দর্শক।

১০ বছরে ‘দৃশ্যম’-এর উত্থান

২০১৫ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দৃশ্যম’ প্রথম দিনে আয় করেছিল মাত্র ৫ কোটি ৮৫ লাখ রুপি। পরে দর্শকের মুখে মুখে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় প্রায় ১১০ কোটি রুপি।

২০২২ সালে ‘দৃশ্যম ২’ মুক্তির দিন আয় করে ১৫ কোটি ৩৮ লাখ রুপি। শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আয় হয় প্রায় ৩৪২ কোটি রুপি।

এবার তৃতীয় কিস্তির প্রথম দিনের আয় ৬৬ কোটি ৭৫ লাখ। অর্থাৎ ২০১৫ সালের প্রথম কিস্তির উদ্বোধনী আয়ের তুলনায় ১১ গুণেরও বেশি। দ্বিতীয় কিস্তির তুলনায় চার গুণের বেশি।

দশ বছরে একটি সিনেমা সিরিজ কীভাবে ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়েছে, এই পরিসংখ্যান তারই ছবি।

শেষবারের মতো বিজয় সালগাঁওকর

‘দৃশ্যম ৩’-এর সবচেয়ে বড় আকর্ষণ অজয় দেবগন হলেও দর্শকের টান মূলত বিজয় সালগাঁওকরকে ঘিরে। সাধারণ কেব্‌ল টিভি ব্যবসায়ী থেকে পরিবারের জন্য পুলিশের সঙ্গে বুদ্ধির লড়াইয়ে নামা এই চরিত্র গত দুই ছবিতে আলাদা জায়গা তৈরি করেছে।

বিজয়ের শক্তি অস্ত্র নয়, মাথা। সিনেমা দেখে তথ্য মনে রাখা, ঘটনাগুলো সাজিয়ে আলিবাই তৈরি করা এবং তদন্তকারীদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকা—এই বুদ্ধির খেলাই ‘দৃশ্যম’-এর মূল আকর্ষণ।

শেষ কিস্তিতে সেই খেলায় নতুন প্রতিপক্ষ এসপি রাজবীর সিং তোমর। চরিত্রটিতে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। অন্যদিকে পুরোনো ঘটনার নিষ্পত্তিতে এবারও মরিয়া তাবুর মীরা দেশমুখ।

অজয়ের সঙ্গে আরও আছেন শ্রিয়া শরণ, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও প্রকাশ রাজ। পরিচালনায় অভিষেক পাঠক।

 

ডেইলি বাঙ্গালী //টি//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার

‘ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার ‘

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা

সালমানের মতোই দেখতে বন্ধুর ছেলে, নেটদুনিয়ায় ঝড়

ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার

‘ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার ‘

মৃত্যুর গুজবে বিরক্ত ও বিব্রত আবুল হায়াত

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.