Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

Facebook YouTube WhatsApp
Tuesday, October 6
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    Tuesday, 6 October,

    শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

    Tuesday, 6 October,

    বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

    Tuesday, 6 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»খেলাধুলা»আজ ৭ পরিবর্তন আনছে ব্রাজিল!

আজ ৭ পরিবর্তন আনছে ব্রাজিল!

Saturday, 3 October,2 Mins Read খেলাধুলা
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

স্পোর্টস ডেস্ক

কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ শনিবার রাত ৮টায় প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচে কার্লো আনচেলত্তি তার দলে সম্ভাব্য সাতটি পরিবর্তন আনতে পারেন।

আন্তর্জাতিক সংস্থা ব্রিকসের পাঁচটি দেশ নিয়ে ২০১৬ সালে ভারতের গোয়ায় আয়োজিত হয়েছিল ব্রিকস অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট। ব্রাজিল এবং ভারতের পাশাপাশি চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা সে টুর্নামেন্টে অংশ নিয়েছিল। প্রথমবার আয়োজিত সেই টুর্নামেন্টে ব্রাজিলকে শিরোপা জেতানোর পথে সর্বোচ্চ ৪ গোল করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ানের খেলা আজও নিশ্চিত।

ভারতের ফুটবলপ্রেমীরা যে ভিনির সেই পারফরম্যান্স ভালোই মনে রেখেছেন, সেটা বোঝা গেল সেখানে তার জনপ্রিয়তায়। অবশ্য ব্রাজিল ও রিয়ালে নিয়মিত পারফর্ম করা ভিনি এমনিতেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবলারদের একজন। তবে ১০ বছর আগের সেই ভারত সফর ঠিকই মনে আছে ২৬ বছর বয়সী এ উইঙ্গারের।

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) মিডিয়া ‘সিবিএফ টিভি’–কে ভিনি বলেন, ‘এগুলো দারুণ সব স্মৃতি; কারণ, আমি যখন ছোট ছিলাম, কখনোই কল্পনা করিনি যে এখানে আবার ফিরব। আমি এ–ও জানতাম না যে সেই সময়ও ভক্তদের মনে আমার জন্য এত ভালোবাসা ছিল।’

ভিনি এরপর বলেন, ‘এই টুর্নামেন্টের (ব্রিকস অনূর্ধ্ব-১৬) সময়ই আমি (জনপ্রিয়তা) বুঝতে পারি এবং এর পরপরই বিশ্বকাপ এল, যেখানে আমি অংশ নিতে পারিনি। তা সত্ত্বেও সবাই আমাকে বার্তা পাঠিয়ে গেছে। এটি এমন এক ভক্তগোষ্ঠী, যারা আমাকে খুব কাছ থেকে অনুসরণ করে। এখানে ফিরতে পেরে আমি খুব খুশি।’

চোটের কারণে রাফিনহা ছিটকে পড়ায় এ ম্যাচে ভিনির ওপর দায়িত্বটা বেশি। রাফিনহার জায়গায় ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পেদ্রোকে খেলাবেন ব্রাজিল কোচ। ভিনি খেলবেন তার চিরাচরিত বাঁ উইংয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে সাতটি পরিবর্তন এনে অনুশীলন করান আনচেলত্তি। সে জন্যই ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের ধারণা, আগের ম্যাচের মতো এই ম্যাচেও দলে সাতটি পরিবর্তন আনতে পারেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ আনচেলত্তি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে সাতটি পরিবর্তন এনে ৪-২ গোল জেতেন ইতালিয়ান এই কোচ। এবার ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল কোচ ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। খেলোয়াড়দের সবাইকে পরখ করে দেখছেন আনচেলত্তি। ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি দিয়ে ২৬ জনের স্কোয়াডে সবারই মাঠে নামা নিশ্চিত হবে। দুই দল এই প্রথমবারের মতো মুখোমুখি হবে।

//L//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার আর নেই

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.