Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

Facebook YouTube WhatsApp
Wednesday, September 30
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

    Wednesday, 30 September,

    মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, গাড়িতে আগুন

    Wednesday, 30 September,

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

    Wednesday, 30 September,

    সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Tuesday, 29 September,

    ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প

    Tuesday, 29 September,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»আইন-আদালত»আদাবরে অভিযানে হামলার মুখে পুলিশ, গ্রেপ্তার ১০

আদাবরে অভিযানে হামলার মুখে পুলিশ, গ্রেপ্তার ১০

Labonno HaqueLabonno HaqueTuesday, 29 September,2 Mins Read আইন-আদালত
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

নিজস্ব প্রতিবেদক
ঢাকার আদাবরে জমি নিয়ে বিরোধের জেরে ভবন দখলের চেষ্টায় চাপাতি ও রামদা নিয়ে হামলার ঘটনায় অভিযুক্তদের ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছেন এবং মোট ১০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

আদাবরের নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনে খালপাড়ে সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানিয়েছেন।

তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তার করতে বিভিন্ন এলাকায় পুলিশের ধারাবাহিক অভিযান চলছিল। এর মধ্যে আসামিদের কয়েকজন খালপাড়ে আছে—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

“অভিযানের এক পর্যায়ে ঘটনাস্থলে ৭ থেকে ৮ জন দুষ্কৃতিকারী দেখতে পাই। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা তাদের হাতের চাপাতি নিয়ে আমাদেরকে আক্রমণের করার চেষ্টা করে।

“তখন আত্মরক্ষার জন্য এক পুলিশ সদস্য দুই রাউন্ড গুলি করলে দুইজন আহত হয়।”

এ সময় আহত দুইজনসহ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন ওসি জাহাঙ্গীর।

গ্রেপ্তাররা হলেন রাজিব হাওলাদার (৩০), সাগর ওরফে ছোট বিগার (২৪), শাকিব (২৩) ও রাশেদ (২৪)।

এদের মধ্যে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসির ভাষ্য, “অন্য আসামিরা পালিয়ে গেছে। এ সময় তাদের কাছ থেকে স্টিলের ধারালো চাপাতি, সামুরাই এবং কিরিস উদ্ধার করা হয়েছে।”

এদিকে ডিএমপি এক বার্তায় জানিয়েছে, আদাবরে চাপাতি দিয়ে বাড়িতে হামলার ঘটনায় মোট ১০ জন গ্রেপ্তার হয়েছে। যাদের মধ্যে ছয়জনকে সোমবার গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গেল শনিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকার শ্যামলী হাউজিংয়ের প্রথম প্রকল্পের ৬ নম্বর সড়কের একটি বাড়ির ফটক, জানালা ও নিরাপত্তার জন্য লাগানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে ২০ থেকে ২৫ জনের একটি দল।

ভবন মালিকের স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর একইভাবে ভবনটি দখল করেছিলেন স্থানীয় খোরশেদ আলম নামের এক ব্যক্তি।

আদালত ও পুলিশের বিভিন্ন পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে গত ১২ মার্চ মালিকরা ভবনটির দখল ফিরে পান। কয়েক মাসের মাথায় আবারও হামলার ঘটনা ঘটেছে।

ভবন মালিকের স্বজনদের অভিযোগ, হামলার সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করেও তাৎক্ষণিকভাবে পুলিশি সহায়তা পাননি তারা।

হামলার ওই ঘটনা ধরা পড়েছে অন্য একটি সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে প্রথমে মুখে মাস্ক পরা একজনকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। পরে অস্ত্র হাতে একদল তরুণ এসে একে একে ওই বাড়ির তিনটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর জানালা ও প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায় তাদের।

পরে এ ঘটনায় আদাবর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এর পরিপ্রেক্ষিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

নিউ গিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গ্রেপ্তার

জামিন পেলেন গাজী নজরুলের ১ম স্ত্রী

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়ে গেল এমপি নজরুলের!

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

হজযাত্রীদের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ

‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Jul    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.