Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

Facebook YouTube WhatsApp
Wednesday, September 30
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

    Wednesday, 30 September,

    মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, গাড়িতে আগুন

    Wednesday, 30 September,

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

    Wednesday, 30 September,

    সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Tuesday, 29 September,

    ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প

    Tuesday, 29 September,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»লাইফস্টাইল»কলা রাসায়নিক দিয়ে পাকানো কি না, বুঝবেন যেভাবে

কলা রাসায়নিক দিয়ে পাকানো কি না, বুঝবেন যেভাবে

Labonno HaqueLabonno HaqueTuesday, 29 September,2 Mins Read লাইফস্টাইল
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

লাইফস্টাইল ডেস্ক

প্রতিদিনের খাবারের তালিকায় কলা রাখেন অনেকেই। পুষ্টিগুণের কারণে নিয়মিত কলা খাওয়ার অভ্যাসও রয়েছে অনেকের। কিন্তু বাজার থেকে কেনার সময় কলাটি প্রাকৃতিকভাবে পেকেছে, নাকি কৃত্রিম উপায়ে পাকানো হয়েছে—তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে।

 

 

তবে শুধু কলার খোসা বা ডাঁটার রং দেখে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে কি না, নিশ্চিতভাবে বলা যায় না। প্রাকৃতিকভাবে পাকানো কলার রংও অনেক সময় অসমান হতে পারে। সংরক্ষণ, পরিবহণ ও তাপমাত্রার তারতম্যের কারণে এমনটা হতে পারে। তাই শুধু নির্দিষ্ট কোনো রং দেখে কলাকে রাসায়নিক দিয়ে পাকানো হয়েছে বলে ধরে নেওয়া ঠিক নয়।

 

 

সাধারণত কলা পুরোপুরি পাকা অবস্থায় বাজারে আসে না। কাঁচা কলা সংগ্রহ করার পর নির্দিষ্ট পরিবেশে পাকানো হয়। এতে পরিবহণ ও সংরক্ষণ সহজ হয়। কলা পাকানোর প্রক্রিয়া দ্রুত করতে অনুমোদিত কিছু পদ্ধতিও ব্যবহার করা যায়।

 

 

এর মধ্যে রয়েছে ইথাইলিন গ্যাস। ফল নিজেই প্রাকৃতিকভাবে ইথাইলিন তৈরি করে। এই হরমোন ফল পাকতে সাহায্য করে। বাইরে থেকে ইথাইলিন ব্যবহার করলে ফলের স্বাভাবিক পাকানোর প্রক্রিয়াই দ্রুত করা যায়। অনুমোদিত পদ্ধতিতে কলা পাকানো হলে তা নিরাপদ বলে বিবেচিত হয়।

 

 

তবে নিষিদ্ধ কোনো উপাদান ব্যবহার করা হলে সতর্ক হওয়া প্রয়োজন। কৃত্রিমভাবে ফল পাকানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচিত উপাদান হলো ক্যালশিয়াম কার্বাইড। ভারতে ফল পাকাতে এর ব্যবহার নিষিদ্ধ। কারণ, এটি থেকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। নিষিদ্ধ হওয়ার পর এর ব্যবহার কমে এসেছে।

 

 

কলা কেনার সময় তাই শুধু রং নয়, আরও কিছু বিষয় খেয়াল করা দরকার। প্রাকৃতিকভাবে পাকা কলা থেকে সাধারণত মিষ্টি গন্ধ পাওয়া যায়। অন্যদিকে কৃত্রিমভাবে পাকানো কলায় গন্ধ তুলনামূলক কম থাকতে পারে।

 

 

আবার কলার পুরো খোসা হলুদ হলেও যদি সেটি বাইরে থেকে অস্বাভাবিকভাবে শক্ত মনে হয়, তাহলে সতর্ক হওয়া ভালো। খুব বেশি উজ্জ্বল রঙের কলা না কেনাই ভালো। কলা বা অন্য কোনো ফলে অস্বাভাবিক রাসায়নিকের গন্ধ পাওয়া গেলে সেটিও না কেনাই নিরাপদ।

 

 

বাজার থেকে কলা কেনার সময় বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে ফল কেনার পরামর্শ দেওয়া হয়। বাড়িতে আনার পর যদি দেখা যায় কলা অস্বাভাবিকভাবে বেশি পেকে গেছে, তাহলে সেটি না খাওয়াই ভালো।

 

 

খাওয়ার আগে কলা পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়াও জরুরি। তবে মনে রাখতে হবে, শুধু কলার রং, গন্ধ বা ডাঁটার চেহারা দেখে এটি রাসায়নিক দিয়ে পাকানো কি না, তা নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব নয়। তাই ফল কেনার সময় সামগ্রিকভাবে এর চেহারা, গঠন ও গন্ধ দেখে এবং বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে কেনাই সবচেয়ে সতর্ক পদ্ধতি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

হার্ট ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

দুধ দিয়ে কফি পানে শরীরে কী ক্ষতি হয়

এ সময় কদবেল যে কারণে খাবেন

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

হজযাত্রীদের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ

‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Jul    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.