Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, পাওয়া গেছে বিপুল গ্যাস

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

Facebook YouTube WhatsApp
Thursday, October 8
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

    Thursday, 8 October,

    ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

    Thursday, 8 October,

    সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

    Thursday, 8 October,

    ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার

    Thursday, 8 October,

    ‘১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই ‘

    Thursday, 8 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»আন্তর্জাতিক»কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

Wednesday, 7 October,2 Mins Read আন্তর্জাতিক
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের ড্রোন হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লেগেছে। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা ২৩ জন নাবিকের সবাই ভারতীয় এবং রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নৌড্রোন দিয়ে জাহাজটিতে এই হামলা চালানো হয়। হামলার ফলে কৃষ্ণসাগরের পানিতে ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতই বেশি যে দমকলকর্মীরা এখনো তা নিয়ন্ত্রণে আনতে পারেননি; প্রকোপ কিছুটা কমলে তারা আগুন নেভানোর চেষ্টা করবেন।

রাশিয়ার জনপ্রিয় পর্যটন শহর সোচির কাছাকাছি এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যগুলোতে সমুদ্রে উজ্জ্বল কমলা রঙের আগুন এবং আকাশে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় সোচির মেয়র উপকূল ও সৈকতে মানুষের প্রবেশ সীমিত করেছেন।

 

এই ঘটনার ঠিক আগের দিন রোমানিয়ার উপকূলে আরেকটি জাহাজে আগুন ধরে সেটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও একজন নিখোঁজ হন। আহত হন এক ভারতীয় নাবিকও। ইউক্রেনের দাবি, ওই ড্রোন হামলাটি চালিয়েছিল রাশিয়া। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রোমানিয়ার উপকূলের কাছে ইউক্রেনীয় পণ্যবাহী শস্যের জাহাজগুলোতেও রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে।

 

২০২২ সালে সংঘাত শুরুর পর থেকেই কৃষ্ণসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে দুই দেশই ব্যাপকভাবে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, তাদের শহরগুলোতে রাশিয়ার রাতের বেলার হামলার ন্যায্য জবাব হিসেবেই তারা রুশ তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। অন্যদিকে, রাশিয়া নতুন কৌশল হিসেবে কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে দিনের বেলায় ড্রোন হামলা শুরু করেছে, যার ফলে ইউক্রেনের রাজধানীর যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

 

তেলবাহী জাহাজ ও স্থাপনাগুলোতে এই ধরনের হামলার ফলে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এর আগে দক্ষিণ রাশিয়ার তেল স্থাপনায় ইউক্রেনের হামলার পর সমুদ্রের পানিতে তেলের আস্তরণ তৈরি হয়েছিল। তখন সৈকত বন্ধ করার পাশাপাশি আকাশ থেকে বিষাক্ত কালো বৃষ্টি ঝরার মতো ঘটনাও ঘটেছিল।

//L//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প

এক পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪৫

‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা

সরকারের বড় সাফল্য: ৭ মাসে ৩২ কূপ খনন, পাওয়া গেছে বিপুল গ্যাস

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

বাকৃবির ১৩ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.