Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

Facebook YouTube WhatsApp
Friday, October 9
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস: প্রধানমন্ত্রী

    Friday, 9 October,

    সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামের কঠোর সতর্কবার্তা

    Friday, 9 October,

    বিশ্ব ডাক দিবস আজ

    Friday, 9 October,

    প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ

    Friday, 9 October,

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    Friday, 9 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান»ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

Thursday, 8 October,3 Mins Read তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

ডেস্ক নিউজ

এল-নিনোর প্রভাবে বিশ্বজুড়ে চরমভাবপন্ন হয়ে উঠছে আবহাওয়া। ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে এটি। এর মধ্যেই বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) বার্তা, ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এই এল-নিনোর প্রভাব, যা অব্যাহত থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী এল-নিনোগুলোর একটি হতে পারে এবারের পরিস্থিতি। খবর রয়টার্সের

জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক সংস্থা ডব্লিউএমও জানিয়েছে, প্রাকৃতিকভাবে সৃষ্ট এই আবহাওয়া পরিস্থিতির কারণে বিশ্বের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। একইসঙ্গে মানুষের তৈরি জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র হতে পারে এর প্রভাব।

ডব্লিউএমও তাদের মাসিক ‘গ্লোবাল সিজনাল ক্লাইমেট আপডেটে’ জানিয়েছে, ডিসেম্বর মাসে পূর্বাভাস অনুযায়ী শীর্ষ পর্যায়ে পৌঁছানোর আগে এল-নিনো আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বিশ্বের অধিকাংশ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে। পরিবর্তন আসতে পারে বৃষ্টিপাতের ধরনেও। ফলে, বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চলে বাড়তে পারে খরা ও বন্যার ঝুঁকি।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে মধ্য ও পূর্ব গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড পরিমাণে বাড়তে পারে। এল-নিনো পরিস্থিতি দ্রুত শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে এটি। এর প্রভাব পড়তে পারে বিশ্বের আবহাওয়া ব্যবস্থা, অর্থনীতি, বাস্তুতন্ত্র ও মানুষের জীবনযাত্রায়।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ১৩টি শীর্ষ আবহাওয়া কেন্দ্রের ঐকমত্যের ভিত্তিতে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো বলেন, এল-নিনো ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে এবং খুব দ্রুত শক্তিশালী হচ্ছে। ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, প্রায় ১০০ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এই পরিস্থিতি ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বজায় থাকবে। ১৯৫০ সালের পর রেকর্ড হওয়া সর্বকালের অন্যতম শক্তিশালী এল-নিনো হতে পারে এটি।

সাউলো বলেন, এল-নিনো পৃথিবীতে নতুন করে কোনো উত্তাপ তৈরি করে না; বরং মহাসাগরে জমে থাকা তাপ মুক্ত করে। বর্তমানে যে মহাসাগর থেকে এই তাপ বের হচ্ছে, সেটি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উত্তপ্ত। ফলে সেখান থেকে মুক্ত হওয়ার মতো তাপের পরিমাণও বেশি।

প্রতিবেদন অনুযায়ী, মধ্য ও পূর্ব নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা মাপার যে সূচকটি এল-নিনোর মূল নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, সেটির মান গত জুনে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর সময়ে এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে সর্বোচ্চ রেকর্ড তৈরি হবে। এর আগে ২০১৫-২০১৬ সালের এল-নিনোর সময় এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়েছিল।

সর্বশেষ এল-নিনোর প্রভাবে ২০২৩ সাল ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম বছর এবং ২০২৪ সাল এ যাবৎকালের সবচেয়ে উষ্ণতম বছর হয়ে উঠেছিল। ওই সময় বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ববর্তী ১৮৫০-১৯০০ সময়ের গড়ের তুলনায় প্রায় ১ দশমিক ৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এল-নিনো চরম আকার ধারণ করে। তবে, এর কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রকৃত প্রভাব কিছুটা পরে অনুভূত হয়। ইতোমধ্যেই এবারের এল-নিনো কিছু অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে মধ্য আমেরিকায় খরার কারণে পশুপাখি ও ফসলের ক্ষতি হচ্ছে।

//L/

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ

সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের নিন্দা

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার

এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী

আফগানদের দুর্দান্ত কামব্যাক, ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের স্বস্তি

৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্ধশত মৃত্যু

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.