Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

Facebook YouTube WhatsApp
Tuesday, October 6
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    Tuesday, 6 October,

    শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

    Tuesday, 6 October,

    বিমানের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি

    Tuesday, 6 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»আন্তর্জাতিক»প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার

প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে নারী গ্রেপ্তার

Monday, 5 October,3 Mins Read আন্তর্জাতিক
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। অভিযোগ রয়েছে, তিনি তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলে লাই টিং-ইউকে নজরদারি করেছিলেন।

গ্রেপ্তার হওয়া নারী ওয়ানইং হিদার ঝাং ক্যালিফোর্নিয়ার আরভাইনের একজন আবাসন ব্যবসায়ী। রোববার (৪ অক্টোবর) চীনের সাংহাইগামী বিমানে ওঠার আগে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিদেশি সরকারের নিবন্ধনহীন প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ঝাং ও তার এক সহযোগী ওয়াশিংটনের সিয়াটলে যান। সেখানে তারা তাইওয়ানের এক শীর্ষ কর্মকর্তার পরিবারের বাড়ির আশপাশে গিয়ে ছবি তোলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানিয়েছে, ওই পরিবারের সদস্যদের মধ্যে লক্ষ্য ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে লাই টিং-ইউ।

অভিযোগপত্র অনুযায়ী, ঝাং ও তার সহযোগী লাস ভেগাস থেকে সিয়াটলে গিয়ে একটি গাড়ি ভাড়া করেন। এরপর তারা টিং-ইউর বাড়ির কাছে যান। প্রতিবেশীর নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তাদের টিং-ইউ, তার স্ত্রী ও সন্তান বাড়িতে ফেরার সময় ছবি ধারণ করতে দেখা যায় বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, ঝাং চীনা বার্তা আদান-প্রদানের একটি মাধ্যমে তার কথিত চীনা সরকারি কর্মকর্তাকে বার্তা পাঠান। সেখানে তিনি টিং-ইউকে দেখার কথা জানান এবং তাকে ভিডিও করার কথাও লেখেন। পরে দুটি গাড়ির নম্বরও পাঠানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিশেষ কর্মকর্তা কেভিন হল্টের দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, ঝাং অন্তত দুজনের সঙ্গে যোগাযোগ রাখতেন, যারা চীনা সরকারের সঙ্গে যুক্ত বলে তিনি জানতেন বলে তদন্তকারীদের ধারণা। ২০২৫ সালের জুনে বেইজিংয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠীর মাধ্যমে চীনা এক কর্মকর্তার সঙ্গে ঝাংয়ের পরিচয় হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওই বছরের জুনে চীনের চাংশায় একটি ব্যক্তিগত কক্ষে ঝাং ওই কর্মকর্তার সঙ্গে দেখা করেন। সেখানেই তিনি কথিত নজরদারির দায়িত্ব পান বলে দাবি তদন্তকারীদের। পরে ওই কর্মকর্তাকে ঝাং জানান, তিনি কাজটি করে দিতে পারবেন।

তদন্তকারীদের ভাষ্য, আগস্টের শেষ দিকে ঝাং ওই কর্মকর্তাকে জানান, পরের সপ্তাহে তিনি সিয়াটলে যেতে পারেন। জবাবে ওই কর্মকর্তা তাকে ধন্যবাদ জানান।

তদন্ত কর্মকর্তা হল্টের মতে, কোনো সম্ভাব্য সংঘাতের সময় তাইওয়ানের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরির জন্য তার ঘনিষ্ঠ স্বজনদের অবস্থান, বাড়ি ও গাড়ির ছবি চীনা সরকারের কাজে লাগতে পারে।

ঝাং ক্যালিফোর্নিয়ায় নিবন্ধিত আবাসন ব্যবসায়ী। তার স্বামী এড্রিক ডিংও একই প্রতিষ্ঠানে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত। ঝাংয়ের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, তিনি এখনো কিছু জানেন না। তার কোনো আইনজীবী আছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, তাইওয়ানকে ঘিরে কয়েক দশক ধরে চীন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। তাইওয়ান নিজেকে স্বশাসিত বলে দাবি করে, অন্যদিকে চীন দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে।

যুক্তরাষ্ট্রে চীনা সরকারের হয়ে নজরদারি ও ভিন্নমতাবলম্বীদের হয়রানির অভিযোগ এর আগেও উঠেছে। এর আগে চীনের এক ব্যক্তিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে চীনা সরকারের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৩ সালেও নিউইয়র্কে চীনের একটি অনানুষ্ঠানিক পুলিশ কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

চীনের নিরাপত্তা সংস্থাগুলোর একটি কথিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আগেই সতর্ক করেছিল। ওই অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন দেশে থাকা চীনের কাঙ্ক্ষিত ব্যক্তিদের চীনে ফিরিয়ে নেওয়া।

ক্যালিফোর্নিয়াতেও চলতি বছরের মে মাসে আর্কাডিয়ার সাবেক মেয়র আইলিন ওয়াংয়ের বিরুদ্ধে চীনা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চীনা সরকারের পক্ষে প্রচার চালানোর জন্য অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে।

তবে ঝাংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত এখনো চলমান। অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।

সূত্র: সিবিএস নিউজ

//L//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

অঙ্কুশ ও নুসরাতকে পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে না কেন?

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার আর নেই

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.