Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

Facebook YouTube WhatsApp
Friday, October 16
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

    Friday, 16 October,

    হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

    Friday, 16 October,

    মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশ

    Friday, 16 October,

    শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী আজ

    Friday, 16 October,

    জাতিসংঘ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন ৫০ সেনা

    Friday, 16 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»আন্তর্জাতিক»ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯

ফ্রান্সে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, আহত ১৯

Friday, 16 October,3 Mins Read আন্তর্জাতিক
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

ফ্রান্সের কালে শহরের কাছে ইংলিশ চ্যানেলের নিচ দিয়ে যাওয়া রেল সুড়ঙ্গের প্রবেশমুখে একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালক ও একজন যাত্রীর অবস্থা গুরুতর। তবে তাঁদের কারও আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে দেশটির কোকেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, সুড়ঙ্গের প্রবেশমুখে যানবাহন পরিবহনের জন্য ব্যবহৃত রেল প্ল্যাটফর্মে একটি চলন্ত মালবাহী ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। বাসটিতে কয়েকজন ট্রাকচালক ছিলেন। তাঁদের ইংলিশ চ্যানেল পার হওয়ার জন্য লে শাটল ট্রেনে ওঠার কথা ছিল।

আহত বাসচালক ও একজন যাত্রীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়। বাকি আহতদেরও বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় উপ-প্রশাসনিক কর্মকর্তা আগাত কুরি জানান, প্ল্যাটফর্মের দুই পাশে দুটি ট্রেন ছিল। একটি ট্রেনে ভারী পণ্যবাহী ট্রাক তোলা হচ্ছিল। অন্য ট্রেনটিতে আগে থেকেই মালামাল তোলা ছিল এবং সেটি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল। এ সময় একটি ছোট বাস চলন্ত ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়।

তিনি বলেন, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। সংঘর্ষে বাসটি উল্টে যায়নি। তবে ধাক্কার কারণে বাসের যাত্রীরা আহত হয়েছেন।

আহতদের সরিয়ে নিতে কিছু সময় লে শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে তা স্বাভাবিক হয়। তবে মালবাহী ট্রেন ও ইউরোস্টারের যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

কুরি জানান, বাসটি শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত হতো। এতে থাকা সব যাত্রীই পুরুষ এবং তাঁদের জাতীয়তা ভিন্ন ভিন্ন। আহতদের মধ্যে কোনো ব্রিটিশ নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার সময় বিবিসির সাংবাদিক ইভান ডেভিস ইউরোটানেল দিয়ে ফ্রান্সের কালে শহরে যাচ্ছিলেন। ফ্রান্সে প্রবেশের সময় তিনি প্ল্যাটফর্মের কাছে জরুরি সেবার গাড়িগুলোকে নীল বাতি জ্বালিয়ে জড়ো হতে দেখেন।

ঘটনাস্থল থেকে তিনি জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রবেশপথে অনেক গাড়িকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। কয়েকটি গাড়িকে নিবন্ধন ও পরীক্ষার স্থান পার হতেও দেখেন। সংঘর্ষের পরও অন্য গাড়ির চলাচল বন্ধ রাখা হয়নি।

স্থানীয় সংবাদপত্র লা ভোয়া দ্য নরের প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ছোট বাসের সামনের ও পাশের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটি একটি ট্রেনের পাশে দাঁড়িয়ে ছিল। সেখানে জরুরি সেবার কর্মীদেরও দেখা যায়।

ইউরোস্টার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি ইংলিশ চ্যানেলের সুড়ঙ্গ থেকে কয়েক কিলোমিটার দূরে ঘটেছে। এর সঙ্গে লন্ডন থেকে চলাচলকারী ইউরোস্টারের ট্রেনগুলোর কোনো সম্পর্ক নেই। দুর্ঘটনার কারণে এসব ট্রেনের চলাচলেও কোনো প্রভাব পড়েনি। ইউরোস্টারের সব ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে।

ইউরোটানেল ইংল্যান্ড ও ফ্রান্সের মাঝের সমুদ্রের নিচ দিয়ে গেছে। এটি ইংল্যান্ডের কেন্টের ফোকস্টোন থেকে ফ্রান্সের কোকেল পর্যন্ত বিস্তৃত। এই সুড়ঙ্গ দিয়ে তিন ধরনের রেলসেবা চলে। ইউরোস্টার যাত্রীদের লন্ডন থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে নিয়ে যায়। মালবাহী ট্রেনে পণ্য পরিবহন করা হয়। আর লে শাটল ট্রেনে গাড়ি ও অন্যান্য যানবাহন পরিবহন করা হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

//এফ//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

৫ ক্ষেপণাস্ত্রের হামলা থেকে বেঁচে গেল ইয়েমেনের প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৬

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

জবিতে গরু-খাসি দুটোই হলো রান্না, খেতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.