Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন ও আদালত
    • শিক্ষা
    • শিল্প-সাহিত্য
    • কৃষি
    • লাইফস্টাইল
    • ভিডিও
  • রান্না ঘর
  • মতামত ও সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
What's Hot

কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪

Sunday, 27 September,

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

Sunday, 27 September,

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত

Sunday, 27 September,
Facebook YouTube WhatsApp
Sunday, September 27
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

    Sunday, 27 September,

    ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

    Saturday, 26 September,

    ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয়

    Saturday, 26 September,

    বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    Saturday, 26 September,

    ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘১০০ তে ১০০’ অভিযান চালাবে ডিএনসিসি

    Saturday, 26 September,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন ও আদালত
    • শিক্ষা
    • শিল্প-সাহিত্য
    • কৃষি
    • লাইফস্টাইল
    • ভিডিও
  • রান্না ঘর
  • মতামত ও সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
dailybangali.com
Home»লাইফস্টাইল»ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি
লাইফস্টাইল

ব্যাচেলর-কর্মজীবীদের জন্য নো-কুক নাস্তা রেসিপি

Labonno HaqueBy Labonno HaqueSunday, 27 September,3 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

লাইফস্টাইল ডেস্ক
সকালের ব্যস্ততায় নাস্তা তৈরির ঝামেলা এড়াতে অনেকেই না খেয়েই বেরিয়ে পড়েন। বিশেষ করে ব্যাচেলর ও কর্মজীবীদের জন্য ঘুম থেকে উঠে রান্না করে নাস্তা তৈরি করা বাড়তি এক বিড়ম্বনা। তবে নাস্তা মানেই যে চুলার সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, তা নয়। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর নাস্তা। তাই ব্যস্ততার মাঝেও দিনের শুরুটা স্বাস্থ্যকর করতে থাকছে কয়েকটি সহজ ‘নো-কুক নাস্তার রেসিপি’, যা তৈরি করতে চুলা লাগবে না, সময়ও লাগবে অনেক কম।

দই-চিড়া: দই-চিড়া পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সকালের নাস্তায় এটি হতে পারে সহজ একটি খাবার। এটি তৈরি করাও অনেক সহজ। একটি বাটিতে পরিমাণমতো চিড়া ধুয়ে ৫ থেকে ১০ মিনিট পানিতে ভিজিয়ে নিন। নরম হলে এর সঙ্গে দই ও স্বাদমতো লবন মেশান। চাইলে এতে কলা, আম কিংবা সামান্য চিনি যোগ করতে পারেন। দইয়ের পরিবর্তে দুধও ব্যবহার করা যায়।

ওটস: দেশি চিড়া যাদের পছন্দ না তারা ওটস খেতে পারেন। এজন্য আধা কাপ ওটসের সঙ্গে এক গ্লাস দুধ বা টক দই এবং সামান্য মধু মিশিয়ে একটি বাটিতে রেখে দিন। রাতভর ফ্রিজে রাখার পর সকালে এর সঙ্গে কলা, কিশমিশ কিংবা কুচি করা বাদাম মিশিয়ে নিন। তৈরি হয়ে যাবে সহজ ও পুষ্টিকর নাস্তা। ওটস ফাইবার সমৃদ্ধ হওয়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

স্যান্ডউইচ: সকালের ঝটপট নাস্তার তালিকায় স্যান্ডউইচ বেশ জনপ্রিয়। প্রতিদিনই এর স্বাদে ভিন্নতা আনা যায়। ব্রাউন ব্রেডের মধ্যে ডিম পোজ দিয়ে স্যান্ডউচ তৈরি করতে পারেন। চাইলে বাটার বা জেলিও ব্যবহার করা যায়। সঙ্গে এক গ্লাস ফলের জুসের সঙ্গে একটি স্যান্ডউইচ হতে পারে সেরা সহজ নাস্তা।

পিনাট বাটার ও কলা টোস্ট: লাল আটার পাউরুটি হালকা সেঁকে নিয়ে এর ওপর পিনাট বাটার মাখিয়ে নিন। এরপর কলার কয়েকটি টুকরা দিয়ে আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে নিন। ব্যস্ত সকালে অল্প সময়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই নাস্তা।

ফ্রুট সালাদ ও বাদাম: কলা, আপেল বা পেয়ারার মতো ২-৩ পদের ফল কেটে নিন। এবার এর সঙ্গে এক মুঠো চীনা বাদাম বা কাঠবাদাম মেশান। এই সালাদ আপনার শরীরে দ্রুত শক্তি যোগাবে।

ব্রেকফাস্ট স্মুদি: ব্লেন্ডারে এক গ্লাস দুধের সঙ্গে পরিমাণমতো ওটস, একটি কলা ও এক চামচ পিনাট বাটার ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি গ্লাসে ঢেলে খেয়ে নিন। ব্যস্ত সকালে এটি হতে পারে দ্রুত তৈরি একটি নাস্তা।

পাউরুটি-দুধ: আরও সহজ কিছু চাইলে উষ্ণ দুধের সঙ্গে পাউরুটি খেতে পারেন।

ডিম: সকালে নাস্তায় সেদ্ধ ডিম বা অমলেটও সহজ একটি রেসিপি। সঙ্গে একটি কলাও খেতে পারেন। এই নাস্তাটি পুষ্টি ও প্রোটিনে ভরপুর।

ফলমূল: ফলও সকালের নাস্তায় তালিকায় রাখা যায়। চলার পথে উপযুক্ত নাস্তা যেকোনো ফল, যা পুষ্টিতে ভরপুর ও স্বাস্থ্যকর।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

Related Posts

দুপুরের খাবারের পর ক্লান্তি কমাতে যা খাবেন

Sunday, 27 September,

‘গ্লাস হেয়ার’ পেতে মেথি ও ডিমের হেয়ার মাস্ক

Sunday, 27 September,

রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ কমে?

Sunday, 27 September,
Advertisement
Demo
Latest Posts

কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪

Sunday, 27 September,

এক ম্যাচেই ৪ বড় রেকর্ডের হাতছানি কোহলির সামনে

Sunday, 27 September,

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত

Sunday, 27 September,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

Sunday, 27 September,
Trending Posts
আন্তর্জাতিক

Maersk CEO Vincent Clerc Speaks to ‘Massive Impact’ of the Red Sea Situation

Wednesday, 20 January,
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,
জাতীয়

How to Keep Your Pets Safe During the Solar Eclipse 2024

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« Jul    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন ও আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্না ঘর
  • সাক্ষাৎকার
  • মতামত ও সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.