বিনোদন ডেস্ক
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁকে। মেটাতে পারছেন না নিজের চিকিৎসা ব্যয়। অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন জায়েদ খান।
তবে সহায়তার টাকা অসুস্থ রিফাতের হাতে পৌছায়নি বলে অভিযোগ উঠেছে। অর্থিক সহায়তার খবর প্রচারের পর জায়েদকে নিয়ে গণমাধ্যমে বিস্ফরক মন্তব্য করেন রিফাত। গণমাধ্যমকে তিনি জানান, জায়েদের টাকা তার হাতে পৌছায়নি। এমনকি তাঁকে অসৎ, প্রতারক এবং বাজে লোক বলে ক্ষোভ প্রকাশ করেন। রিফাত আরও দাবি করেন, জায়েদ যে খবরগুলো ছড়াচ্ছেন তা সত্য নয়।
রিফাতের মন্তব্য নজর এড়ায়নি জায়েদের। খোঁজ নিয়ে জানতে পারেন, যার মাধ্যমে সহায়তা পাঠিয়েছিলেন তিনি সময়মতো টাকাগুলো পৌঁছাতে পারেননি। পরবর্তীতে জায়েদের পাঠানো টাকা নিয়ে হাসপাতালে গেলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান রিফাত। জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সহায়তার টাকা গ্রহণ করেননি।

