রান্নাঘর ডেস্ক:
সরষে বাটার ঝাঁঝালো ঘ্রাণ আর মসলার মাখামাখিতে ইলিশের ডিম ভাপা—বাঙালির রসনাতৃপ্তির এক অনন্য আয়োজন।
গরম ভাতের সঙ্গে এই ঐতিহ্যবাহী পদ যেন প্রতিটি লোকমায় এনে দেয় খাঁটি বাঙালিয়ানার স্বাদ।
পাঠকদের জন্য আজ রইল -সর্ষে বাটায় ইলিশের ডিম ভাপার রেসিপি
উপকরণ
সরিষার তেল
ইলিশের ডিম ২ টুকরো
পিয়াজ বাটা ১ চা চামচ
সরিষা বাটা ২ টে চামচ
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
মরিচ গুঁড়া ১ চা চামচ
কাঁচামরিচ ৪-৫ টি
লবণ স্বাদমতো
প্রণালি
সব উপকরণ একত্রে মেখে একটি স্টিলের ঢাকনাওয়ালা পাত্রে নিয়ে নিন। একটি পাত্রে পানি গরম করে তাতে মাছের ডিমের পাত্রটি দিয়ে ঢেকে ভাপে রান্না করুন ৩০-৪০ মিনিট।
//L//

