Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

দুর্গোৎসব উপলক্ষে মনজুর আলমের বস্ত্র বিতরণ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে চসিক মেয়রের জিরো টলারেন্স

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

Facebook YouTube WhatsApp
Tuesday, October 6
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

    Tuesday, 6 October,

    ‘শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ ‘

    Tuesday, 6 October,

    বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    Tuesday, 6 October,

    শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    Tuesday, 6 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»সর্বশেষ»ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা

ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা

Monday, 5 October,3 Mins Read সর্বশেষ
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

নীলফামারী প্রতিনিধি  

অক্টোবরের শুরুতেই নীলফামারীর ডিমলা উপজেলায় আবহাওয়ার ধরনে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে। কয়েক দিন ধরে ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা ও শিশির দেখা যাচ্ছে। সন্ধ্যার পর বাতাসে অনুভূত হচ্ছে শীতলতা। দিনের বেলায় শরতের রোদ ও উষ্ণতা থাকলেও ভোর ও রাতে হালকা ঠান্ডায় আগাম শীতের আমেজ অনুভূত হচ্ছে।

 

ভোরে ডিমলার মাঠ-ঘাট, ফসলের জমি, গ্রামীণ সড়ক ও খোলা প্রান্তরে দেখা যাচ্ছে হালকা কুয়াশার আবরণ। সূর্য ওঠার পর ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে। দিনের বেলায় রোদের উষ্ণতা থাকলেও সন্ধ্যার পর আবার বাড়ছে শীতল অনুভূতি। বিশেষ করে খোলা মাঠ ও চরাঞ্চলে ভোরের বাতাসে ঠান্ডার অনুভূতি তুলনামূলক বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

ডিমলার বিভিন্ন এলাকায় ভোরের কুয়াশায় ফসলের মাঠ ও ঘাসের ওপর জমছে শিশির। কুয়াশার কারণে দূরের গাছপালা ও সড়ক কিছুটা ঝাপসা হয়ে আসে। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে ওঠে চারপাশ। দিনের উষ্ণতা আর ভোর-রাতের শীতলতার পার্থক্যেই ঋতু পরিবর্তনের আভাস পাচ্ছেন স্থানীয়রা।

 

ভোরের কুয়াশায় নীলফামারীতে শীতের আগমনী বার্তা

সাধারণ জ্বর ভেবে ভুল চিকিৎসা, ডেঙ্গুতে প্রাণ গেল তরুণের

ডিমলা সদরের বাসিন্দা আব্দুল জলিল বলেন, ‘কয়েক দিন ধরে ভোরে বাইরে বের হলে হালকা কুয়াশা ও ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর পরিবেশ ঠান্ডা হয়ে যায়। রাতে আগের তুলনায় শীতের অনুভূতিও বেশি।’

 

চরাঞ্চলের বাসিন্দা খালিলুর রহমান বলেন, ‘ভোরের দিকে চর এলাকায় কুয়াশা বেশি দেখা যায়। সকালে মাঠে গেলে চারপাশে হালকা কুয়াশা থাকে। সন্ধ্যার পর ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে। এতে শীতের আমেজ পাওয়া যাচ্ছে।’

 

স্থানীয় বাসিন্দা হাসেম আলী বলেন, ‘এখনো দিনে গরম আছে। তবে ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। কয়েক দিন ধরে আবহাওয়ার এই পরিবর্তনটা বেশি বোঝা যাচ্ছে। মনে হচ্ছে শীত ধীরে ধীরে এগিয়ে আসছে।’

 

উপজেলার কালিরডাঙ্গা গ্রামের কৃষক হরিহর চন্দ্র রায় বলেন, ‘ভোরে মাঠে গেলে কুয়াশা ও ঠান্ডা বাতাস পাওয়া যাচ্ছে। দিনের বেলায় আবার রোদ ও গরম থাকে। এ সময়টায় আবহাওয়ার এমন পরিবর্তন বেশ ভালোই লাগছে। ভোরে মাঠে কাজ করতে গেলে শীতের আমেজ টের পাওয়া যায়।’

 

ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সবুর মিয়া বলেন, ‘ঋতু পরিবর্তনের সময় ভোর ও রাতে তাপমাত্রা তুলনামূলক কম অনুভূত হতে পারে। এ সময় হালকা কুয়াশা ও শিশিরও দেখা দিতে পারে। তবে দিনের তাপমাত্রা এখনো বেশি থাকায় এটিকে শীতের শুরু বলা যাবে না।’

 

কৃষিনির্ভর ডিমলা উপজেলায় এ সময় মাঠে চলছে বিভিন্ন ফসলের পরিচর্যা। ভোরের কুয়াশা ও ঠান্ডা বাতাসের মধ্যেও কৃষকরা নিয়মিত মাঠে যাচ্ছেন। অন্যদিকে সন্ধ্যার পর শীতলতা বাড়ায় গ্রামীণ জনপদে মানুষের চলাফেরায়ও কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।

 

সব মিলিয়ে দিনের বেলায় শরতের রোদ আর ভোর ও রাতে কুয়াশা-শিশিরে ডিমলার প্রকৃতিতে তৈরি হয়েছে ভিন্ন এক আবহ। শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি, তবে ভোরের কুয়াশা ও রাতের শীতল বাতাসে ধীরে ধীরে মিলছে শীতের আগমনী বার্তা।

//L//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

দুর্গোৎসব উপলক্ষে মনজুর আলমের বস্ত্র বিতরণ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে চসিক মেয়রের জিরো টলারেন্স

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

দুর্গোৎসব উপলক্ষে মনজুর আলমের বস্ত্র বিতরণ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে চসিক মেয়রের জিরো টলারেন্স

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর প্রাণহানি

বিশেষ কিছু মুহূর্ত, যা খুব মিস করব: মেসির আবেগঘন বার্তা

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.