নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে সড়কপথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে হাজারো মানুষের ফুলেল ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে করে ফেনীর উদ্দেশে রওনা হন তিনি। দীর্ঘ এই যাত্রাপথে রাস্তার দুই পাশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন ও ফুল হাতে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর গাড়িবহর অতিক্রম করার সময় ফুল ছিটিয়ে এবং স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানানো হয়। সকাল থেকেই মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের ফতুল্লার সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা ঘাট পর্যন্ত হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে…