Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

Facebook YouTube WhatsApp
Thursday, October 1
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

    Wednesday, 30 September,

    মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা, গাড়িতে আগুন

    Wednesday, 30 September,

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

    Wednesday, 30 September,

    সংবিধানে ‘ইনক্লুসিভ’ সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Tuesday, 29 September,

    ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়ম অনুমোদন, একনেকে ১৫ প্রকল্প

    Tuesday, 29 September,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • সাপ্তাহিক পরিক্রমা
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»শিল্প-সাহিত্য»আবদুল করিম সাহিত্যবিশারদ : ঐতিহ্য অন্বেষার প্রাজ্ঞ পুরুষ

আবদুল করিম সাহিত্যবিশারদ : ঐতিহ্য অন্বেষার প্রাজ্ঞ পুরুষ

Labonno HaqueLabonno HaqueWednesday, 30 September,2 Mins Read শিল্প-সাহিত্য
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

মুন্সি আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৬১–১৯৫৩)। বাংলা সাহিত্যের একজন কীর্তিমান সাহিত্যপণ্ডিত। প্রাচীন পুঁথি গবেষক ও সংগ্রাহক। প্রাচীন পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী এক বিরল ব্যক্তিত্ব। মুসলমানদের বাঙালিত্ববোধ জেগে ওঠার পেছনে তাঁর ভুমিকা অপরিসীম। আবদুল করিম ১৮৬১ খ্রিষ্টাব্দের ১১ ই অক্টোবর চট্টগ্রামের সুচক্রদণ্ডী গ্রামে জন্মগহণ করেন। তাঁর বাবার নাম মুন্সি নুরউদ্দীন এবং মায়ের নাম মিশ্‌রীজান। তাঁর মা ছিলেন পটিয়া পাইরোল গ্রামের প্রাচীন প্রখ্যাত পাঠান তরফদার দৌলত হামজা খাঁ বংশের মেয়ে। আব্দুল করিম ১৮৯৩ খ্রিষ্টাব্দে এন্ট্রান্স পাস করেন। তিনি সীতাকুণ্ড মধ্য ইংরেজি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন ১৮৯৫–৯৬ খ্রিষ্টাব্দে।

১৮৯৬–৯৭ খ্রিষ্টাব্দে জজ আদালতে অ্যাপ্রেন্টিস হিসেবে এবং ১৮৯৮ খ্রিষ্টাব্দে কমিশনার অফিসে ক্লার্ক হিসেবে কাজ করেন। ১৮৯৯–১৯০৫ সাল পর্যন্ত তিনি আনোয়ারা মধ্য ইংরেজি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এরপর ১৯০৬–৩৪ সাল পর্যন্ত বিভাগীয় স্কুল ইন্সপেক্টর অফিসে কর্মচারী ছিলেন। আবদুল করিম চারটি পত্রিকার অবৈতনিক সম্পাদক ছিলেন। তার সাহিত্য খ্যাতিই তার এই সম্মান লাভের কারণ। তিনি মধ্যযুগের হিন্দু–মুসলমান সাহিত্য সাধকদের পাণ্ডুলিপি সংগ্রহ করে বাংলার ইতিহাসের এক অনালোচিত অধ্যায়কে কালের অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করেন। তার সংগৃহীত পাণ্ডুলিপিগুলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি বিভাগে দান করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে এ সংগ্রহ কার্যে হাত না দিলে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান অন্ধকারেই রয়ে যেতো। নদীয়া সাহিত্য সভা তাঁকে ‘সাহিত্যসাগর’ উপাধি দিয়ে সম্মানিত করে এবং চট্টল ধর্মমণ্ডলী তাঁকে ‘সাহিত্যবিশারদ’ উপাধিতে ভূষিত করে।

আবদুল করিম সম্পাদিত ও রচিত গ্রন্থাবলি: ‘রাধিকার মানভঙ্গ’, ‘সত্যনারায়ণের পুঁথি’, ‘মৃগলুব্ধ’ ‘গোরক্ষবিজয়’, ‘পদ্মাবতী’ (খণ্ডাংশ) ও অন্যান্য। তার সঙ্কলিত ও রচিত গন্থ : ‘বাঙ্গালা প্রাচীন পুঁথির বিবরণ’ ১ম খণ্ড, ১ম সংখ্যা (১৩২১ ব.), ‘পুঁথি পরিচিতি’ (আহমদ শরীফ সম্পাদিত ও বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত: ১৯৫৮), ‘ইসলামাবাদ’ (সৈয়দ মুর্তাজা আলী সম্পাদিত: ১৯৬৪) ও ‘আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য’ (মুহাম্মদ এনামুল হকের সহযোগিতায় রচিত)। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৩০ শে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

মহাশ্বেতা দেবীর প্রান্তিক মানুষ

মৃত্যুর মতো দিগন্তব্যাপী হাহাকার আর কিছুতে নেই: নাসরীন জাহান

সমাজসংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  

হুমকির ‍মুখে ব্রাজিল ফুটবলের আয়

নেত্রকোনায় বিএনপির মঞ্চ-ল্যাব ভাঙচুর, আটক ২

হজযাত্রীদের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ

‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার’

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

How to feel more confident at social gatherings, Expert Advice

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.