Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

দুর্গাপূজা ঘিরে এসআরবির বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম

সংস্কার প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান জয়ীর

Facebook YouTube WhatsApp
Thursday, October 15
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    দুর্গাপূজা ঘিরে এসআরবির বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম

    Thursday, 15 October,

    সংস্কার প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান জয়ীর

    Thursday, 15 October,

    ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

    Thursday, 15 October,

    ১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

    Thursday, 15 October,

    নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Thursday, 15 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»জাতীয়»দুর্গাপূজা ঘিরে এসআরবির বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম

দুর্গাপূজা ঘিরে এসআরবির বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম

Thursday, 15 October,2 Mins Read জাতীয়
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুর্গোৎসবে প্রতিদিন দায়িত্ব পালন করছেন বাহিনটির ২ হাজার ৪৫৭ জন সদস্য। এছাড়া ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্যকে নিয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে ৫৪৯টি পিকআপ এবং ৪৪৭টি মোটরসাইকেলে টহল চলছে প্রতিদিন।

সেইসঙ্গে এখন পর্যন্ত নাশকতার কোনো হুমকি না থাকলেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, নাশকতা কিংবা সন্দেহজনক তৎপরতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে এসআরবির ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্তসংখ্যক এসআরবি সদস্য মোতায়েন রয়েছেন।

এসআরবির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে প্রায় ৩২ হাজার ৯৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।

এসআরবি মহাপরিচালক জানান, গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা পরিকল্পনা আগামী ২২ অক্টোবর পর্যন্ত বাস্তবায়ন করা হবে। এ সময় দেশজুড়ে বাহিনীর ১৫টি ব্যাটালিয়নের ছয় হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

নিরাপত্তা কার্যক্রমে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহার করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতাও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উৎসবের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা ঠেকাতে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা নজরদারি ও তথ্য যাচাইয়ের কাজ করছে বলেও জানিয়েছেন এসআরবি ডিজি। পূজামণ্ডপে আসা নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভটিজিং ও হয়রানি প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মো. আহসান হাবীব পলাশ বলেন, বিজয়া দশমীতে প্রতিমা পরিবহন ও বিসর্জন ঘিরেও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিমা পরিবহন ও বিসর্জনের নির্ধারিত রুটে বিশেষ টহল পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিসর্জনস্থলে এসআরবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এসআরবি মহাপরিচালক আরও বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও শান্তির সঙ্গে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিগত বছরগুলোর মতো এবারও সারা দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

 

 

এবিনিউজ টুয়েন্টিফোর বিডিডটকম//এফ//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

সংস্কার প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান জয়ীর

২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ অক্টোবর পর্যন্ত দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

দুর্গাপূজা ঘিরে এসআরবির বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল টিম

সংস্কার প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ততার আহ্বান জয়ীর

বিশ্বজুড়ে ইসরায়েলের ভয়ংকর ফাঁদ, শিকার পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

রান্নার জাদুতে জমে উঠুক ভোজ: ঘরোয়া উপায়ে অতুলনীয় কালো ভুনা

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.