Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে আটক ৪

Facebook YouTube WhatsApp
Saturday, October 10
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’

    Saturday, 10 October,

    উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

    Saturday, 10 October,

    হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

    Saturday, 10 October,

    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

    Saturday, 10 October,

    অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

    Saturday, 10 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»বিনোদন»এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

এবার বড় পর্দায় নিশো-মেহজাবীন

Saturday, 10 October,2 Mins Read বিনোদন
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

বিনোদন ডেস্ক

টেলিভিশন নাটকের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার একসঙ্গে আসছেন বড় পর্দায়। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে তাদের। দীর্ঘদিনের পরিচিত এই জুটিকে এবার একসঙ্গে সিনেমার পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।

চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ নামটি নিবন্ধন করা হয়েছিল। তখন সিনেমাটির খবর সামনে এলেও নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়নি।

সম্প্রতি প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপরই সিনেমাটিতে এই দুই তারকার অভিনয়ের বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

প্রযোজনা সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’-এর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জানুয়ারির শুরুতে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর টানা এক মাস শুটিং করে দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

সিনেমাটি কবে মুক্তি পাবে, সে বিষয়েও পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংশ্লিষ্টদের। সূত্রের দাবি, রোজার ঈদকে সামনে রেখে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। জানুয়ারিতে শুটিং এবং ফেব্রুয়ারিতে পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করে মার্চে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সেই হিসেবে ‘পুলসিরাত’ মুক্তি পেলে বড় পর্দায় জুটি হিসেবে অভিষেক হবে নিশো ও মেহজাবীনের। একই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় অভিষেক হবে।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে দেশের আলোচিত ও সফল কয়েকটি সিনেমা এসেছে এই প্রতিষ্ঠান থেকে। ফলে নতুন সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে ভিকি জাহেদের নির্মাণে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো নাটক ও ওয়েব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন নিশো ও মেহজাবীন। এবার তাদের সেই পরিচিত জুটি দেখা যাবে বড় পর্দায়।

//L//

Top News
Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে আটক ৪

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় প্রাণ গেল চারজনের

উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে আটক ৪

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, ২৪ ঘন্টায় প্রাণ গেল চারজনের

৬০০ জনকে চাকরি দেবে ইজি ফ্যাশন

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.