Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

‘শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ ‘

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭

Facebook YouTube WhatsApp
Tuesday, October 6
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    ‘শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ ‘

    Tuesday, 6 October,

    বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    Tuesday, 6 October,

    শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,

    প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    Tuesday, 6 October,

    শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

    Tuesday, 6 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»পজিটিভ নিউজ»গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী

গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী

Tuesday, 6 October,2 Mins Read পজিটিভ নিউজ
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

ডেস্ক নিউজ

রাস্তায় বের হলেই গাড়ির নম্বর প্লেটে বারবার নির্দিষ্ট কিছু সংখ্যা চোখে পড়ছিল যুক্তরাষ্ট্রের এক নারীর। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এড়িয়ে যাননি তিনি; বরং মহাজাগতিক কোনো এক ‘বার্তা’ মনে করে সংখ্যাগুলো ডায়েরিতে লিখে রাখেন। শেষ পর্যন্ত সেই রহস্যময় সংখ্যাগুলোর ওপর ভরসা করেই লটারির টিকিট কিনে এক লাখ মার্কিন ডলার জয় করেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

 

 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোক শহরে। সম্প্রতি বিজয়ী নারী ভার্জিনিয়া লটারি কর্তৃপক্ষের কাছে তার এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

 

 

তিনি জানান, কিছুদিন ধরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই কোনো না কোনো গাড়ির নম্বর প্লেটে ‘০-৮-১-১-৬’ সংখ্যাটি তার নজরে আসছিল। ক্রমাগত একই সংখ্যা চোখের সামনে ভেসে ওঠায় তিনি এটিকে নিজের ভাগ্য পরীক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।

 

 

এরপর গত ১২ আগস্ট আয়োজিত ‘পিক ফাইভ’ লটারির ড্রয়ের জন্য ওই সংখ্যাগুলো ব্যবহার করে অনলাইনে দুটি টিকিট কেনেন ওই নারী। ড্রয়ের পর দেখা যায়, তার বেছে নেওয়া সংখ্যাগুলোর সঙ্গে বিজয়ী নম্বর হুবহু মিলে গেছে। প্রতিটি টিকিটে ৫০ হাজার ডলার করে দুটি টিকিটে মোট ১ লাখ ডলারের বড় পুরস্কার পেয়ে যান তিনি।

 

লটারি জয়ের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় বিজয়ী নারী বলেন, ‘লটারির ফলাফলে একের পর এক এতগুলো শূন্য দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ডলারের অঙ্কটা নিশ্চিত হওয়ার পরপরই আমি আনন্দে চিৎকার করে উঠি।’

//L//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

পান রপ্তানি নিয়ে ‘সুখবর’

 ই-কমার্সের হাত ধরে স্বাবলম্বী নারী উদ্যোক্তারা

ক্যান্সার জয়ীদের সংবর্ধনা

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

‘শেখ হাসিনার কর্মকাণ্ডই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রধান চ্যালেঞ্জ ‘

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭

গাড়ির নম্বর প্লেট মিলিয়ে লটারি কিনে লাখ ডলার জিতলেন এক নারী

বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.