Close Menu
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
What's Hot

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক

আমসত্ত্ব-খেজুরের চাটনি

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

Facebook YouTube WhatsApp
Tuesday, October 13
Facebook X (Twitter) YouTube
dailybangali.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়

    সচিবের দায়িত্বে ৩ নারী হাইকমিশনার ও রাষ্ট্রদূত

    Tuesday, 13 October,

    নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

    Tuesday, 13 October,

    দুর্গাপূজায় নৌপথে নিরাপদ যাতায়াতে ১৬ নির্দেশনা

    Tuesday, 13 October,

    দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন

    Tuesday, 13 October,

    সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

    Tuesday, 13 October,
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • খেলাধুলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • অর্থনীতি
  • রান্নাঘর
  • চাকরি
  • অন্যান্য
    • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
    • আইন-আদালত
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • শিল্প-সাহিত্য
    • ইতিহাস-ঐতিহ্য
    • কৃষি
    • ভ্রমণ
    • পজিটিভ নিউজ
    • বাংলা ও বাঙালি
    • মাল্টিমিডিয়া
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • মতামত/সাক্ষাৎকার
dailybangali.com
Home»খেলাধুলা»সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

Tuesday, 13 October,2 Mins Read খেলাধুলা
Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email WhatsApp

স্পোর্টস ডেস্ক

৮ বছর পর দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হয়েছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট শুরু হতে আর মাসখানেকও বাকি নেই। তবে মাঠের লড়াইয়ের আগেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানা গেছে, সাফের শুরু থেকে অধিকাংশ প্রবাসী ফুটবলারকে পাবে না দলটি।

আগামী ৪ নভেম্বর সাফের পর্দা উঠছে। বাংলাদেশ নিজেদের অভিযান শুরু করবে ৫ নভেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ভুটান। কিন্তু ফিফার অফিশিয়াল উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে। ফলে প্রথম ম্যাচে অন্যরকম একটি দল নিয়ে নামতে হবে বাংলাদেশকে।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলেন হামজা চৌধুরী। তার ক্লাব ম্যাচ আছে ৭ নভেম্বর পর্যন্ত। শুধু হামজা নন, অন্য প্রবাসীদের বেলাতেও একই সূচির জটিলতা দেখা দিয়েছে।

জাতীয় দল কমিটির বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল কথা বলেন। তিনি বলেন, ‘সাফের উদ্বোধনী ম্যাচের জন্য আমরা পূর্ণ স্কোয়াড পাব না। ৯০ শতাংশ প্রবাসী খেলোয়াড়কে ৯ নভেম্বরের পরে পাব। ফলে প্রথম ম্যাচের পর হয়তো আমাদের ভিন্ন দল নিয়ে খেলতে হবে। সাফের ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর।’

টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায়। ম্যাচটি হবে অনঅফিশিয়াল উইন্ডোতে। বাফুফে সভাপতি জানান, বিদেশ থেকে কোনো দলকে আনার চেষ্টা চলছে। কোনো ক্লাবের সঙ্গে কথা বলেও ম্যাচ ঠিক করার চেষ্টা হচ্ছে। ঘরোয়া লিগের মাঠের করুণ দশা নিয়েও ফেডারেশন ভাবছে। ফুটবলারদের চোটের ঝুঁকি কমানোর বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯ গোল খেয়েছিল বাংলাদেশ। এই বিশাল হারের পর জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি এখন সমালোচনার মুখে আছেন। কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তাবিথ আউয়াল বলেন, ‘ফুটবল বিশ্বে খেলোয়াড় ও কোচিং স্টাফদের পরিবর্তন আসা একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এর মানে এই নয় যে আমরা এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, বরং দলের প্রয়োজনে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্তের পথ খোলা রয়েছে। আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহিতার আওতায় এনেছি। আমি নিজেও কমিটির কাছে জবাবদিহি করতে বাধ্য। খেলোয়াড়দের পারফরম্যান্সের ক্ষেত্রেও আরো দায়বদ্ধতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

//L//

Share. Facebook Twitter Pinterest LinkedIn Email WhatsApp Copy Link

এই সম্পর্কিত আরো খবর

জয়ের অপেক্ষায় বাংলাদেশ, চাপে আফগানিস্তান

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের চমক

রেকর্ড গড়েও হেরে গেল বাংলাদেশ

Advertisement
Demo

সর্বশেষ সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক একাধিক

আমসত্ত্ব-খেজুরের চাটনি

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে পৌঁছানোর শঙ্কা আইএমএফের

Trending Posts
ভিডিও

These Knee Braces Help With Arthritis Pain, Swelling, and Post-Surgery Recovery

Friday, 15 January,

সম্পাদক, প্রকাশক, সিইও: দ্যুতিময় বুলবুল

বাড়ি নং: ২৯, রোড নং: ০১, ধানমন্ডি, ঢাকা: ১২০৫।
যোগাযোগ: ০১৭১৫-২৪৪৪৩৯, ০১৮৭৩-২৪৪৪৩৯
ই-মেইল: [email protected]

Facebook YouTube
সম্পাদকীয়

ডেঙ্গুর প্রকোপ ও আমাদের করণীয়

How Retailers, Pharmacy Technology Companies are Redefining the Modern Healthcare

October 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Sep    
  • সর্বশেষ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • অর্থনীতি
  • আইন-আদালত
  • কৃষি
  • তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • লাইফস্টাইল
  • রান্নাঘর
  • মতামত/সাক্ষাৎকার
  • সম্পাদকীয়
© 2026 dailybangali.com All Right Reserved. Developed by WEBSBD

Type above and press Enter to search. Press Esc to cancel.