নিউজ ডেস্ক :
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি কক্সবাজার শহর থেকে ১২০ কিলোমিটার দূরে, ১৭ বর্গ কিলোমিটার আয়তনের একটি ছোট দ্বীপ। স্থানীয় ভাষায়, সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলে। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও অপূর্ব দৃশ্য এটিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। অসীম নীল আকাশ ও সমুদ্রের মিতালী, সারি সারি নারিকেল গাছ দ্বীপটির সৌন্দর্যকে আরও রঙিন করেছে, যা ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে।
সেন্টমার্টিন যাওয়ার উপায়
বর্তমানে সেন্টমার্টিন যেতে কক্সবাজার থেকে শিপ যাত্রা করতে হয়। তাই সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রথমে কক্সবাজার পৌঁছানো প্রয়োজন। ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায় বাস, ট্রেন বা বিমানে। কক্সবাজার থেকে সেন্টমার্টিন যেতে হলে নুনিয়ারছড়া বিআইডব্লিউটি ঘাটে যেতে হবে, যেখান থেকে জাহাজ ছাড়ে।
কক্সবাজার থেকে সেন্টমার্টিন
কক্সবাজার পৌঁছানোর পর অটো রিকশায় ২০-২৫ মিনিটের মধ্যে নুনিয়ারছড়া ঘাটে পৌঁছানো যায়, যেখানে সেন্টমার্টিনের জাহাজ ছেড়ে যায়। ডিসেম্বরে থেকে জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন কয়েকটি শিপ কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে চলাচল করে।
সেন্টমার্টিনের রিসোর্ট ও হোটেল
সেন্টমার্টিনে রাত যাপনের জন্য বিভিন্ন মানের রিসোর্ট, হোটেল ও কটেজ রয়েছে। আপনি চাইলে আগেই বুকিং করে যেতে পারেন বা গিয়ে পছন্দমত রিসোর্টে থাকতে পারেন। কিছু জনপ্রিয় রিসোর্টের মধ্যে রয়েছে ব্লু মেরিন রিসোর্ট, প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট, নীল দিগন্তে রিসোর্ট, প্রিন্স হেভেন রিসোর্ট এবং দি আটলান্টিক রিসোর্ট।
সেন্টমার্টিনে খাবার
প্রায় সব রিসোর্টে খাবারের ব্যবস্থা থাকে, বিশেষত সামুদ্রিক মাছ এবং স্থানীয় খাবারের আয়োজন থাকে। সেন্টমার্টিনে গেলে ডাব খাওয়া, মাছের বিভিন্ন ভাজা, ইলিশ, রূপচাঁদা, লবস্টার ইত্যাদি খাওয়ার অভিজ্ঞতা নেয়া উচিত।
সেন্টমার্টিনে কি করবেন ও কি দেখবেন
সেন্টমার্টিনে গেলে অন্তত একদিন থাকার পরিপূর্ণ অভিজ্ঞতা পাওয়া যায়। সেন্টমার্টিন দ্বীপে সাইকেল বা মোটরসাইকেল দিয়ে ঘুরে আসা, সুর্যাস্ত দেখতে পশ্চিম বিচে যাওয়া, ছেঁড়া দ্বীপ ঘুরে আসা কিংবা বার-বি-কিউ আয়োজন করা যেতে পারে।
সেন্টমার্টিন ভ্রমণের খরচ
আপনার ভ্রমণের খরচ আপনার যাতায়াত, থাকার স্থান, খাওয়ার পছন্দ এবং ভ্রমণের সময়ের উপর নির্ভর করবে। সাধারণত, পিক সিজনে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) খরচ কিছুটা বাড়তে পারে।
যাতায়াত খরচ
বাসের টিকিট – ৩,৪০০ থেকে ৩৮০০টাকা
শিপ ভাড়া – ২,২০০ থেকে ৩,০০০ টাকা
খাবারের খরচ
সকালের নাস্তা – ১০০-১৫০ টাকা
লাঞ্চ/ডিনার – ২০০-৪০০ টাকা
বারবিকিউ – ৪০০-৬০০ টাকা
থাকার খরচ
হোটেল/রিসোর্ট – ২,০০০ থেকে ১২,০০০ টাকা
সেন্টমার্টিন ভ্রমণ প্যাকেজ
বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি সেন্টমার্টিন ভ্রমণের প্যাকেজ অফার করে। সাধারণত, প্যাকেজে ১-২ রাত থাকার খরচ, বাস ও শিপ টিকেট অন্তর্ভুক্ত থাকে এবং এর দাম ৭,০০০-১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
ভ্রমণ টিপস ও সতর্কতা
সেন্টমার্টিনের সৌন্দর্য রক্ষা করতে পরিবেশের ক্ষতি না করার চেষ্টা করুন।
মোবাইল সিগনাল এখানে দুর্বল হতে পারে, তবে টেলিটক তুলনামূলকভাবে ভালো কাজ করে।
L//

