নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকার কারণে শনিবার থেকে বুধবার (১৪ অক্টোবর) বিভিন্ন এয়ারলাইনসের ৮৯ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশের ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদিয়ার ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
এ ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি। এর মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৪টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি ও ফ্লাই দুবাইয়ের ফ্লাইট রয়েছে ৬টি।
কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

