সিপিএলধারীদের আর্ট -৭২ উড়োজাহাজের ফাস্ট অফিসার হিসেবে ক্যারিয়ার শুরুর সুযোগ দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)’ পদে ফ্লাইট অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে।
আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। এ ছাড়া জিসিই ও লেভেল ও এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপিতে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। সিএএবি লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
সিএএবি অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষায় ন্যূনতম ইএলপি লেভেল-৪ অর্জন করতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ অথবা সংশোধিত ৬/৬ হতে হবে।
প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে কোনো গুরুতর ঘটনা এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আগামী ৩০ অক্টোবর ২০২৬-এর মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের ঢাকার উত্তরায় অবস্থিত ইউএস-বাংলা এয়ারলাইনসের কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
নিয়োগসংক্রান্ত বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই।
//এফ//

